Main Menu

সুনামগঞ্জে কিশোর‌কে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ১

Manual2 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় অটোরিকশার চার্জ নিয়ে তুচ্ছ বিরোধের জেরে ইমরান হোসেন (১৬) নামের এক কিশোর চালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শুক্রবার (২৭ মার্চ) সকালে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Manual5 Ad Code

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ মার্চ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সৈয়দপুর (ঈশানকোনা) এলাকায় বাদশাহ মিয়ার গ্যারেজে এ ঘটনা ঘটে।

নিহত ইমরান হোসেন দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের ভবানিপুর গ্রামের আলী হোসেনের ছেলে। তারা প্রায় ৮-৯ বছর ধরে সৈয়দপুর এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন।

ঘটনার রাতে ইমরান অটোরিকশার চার্জ বাবদ ৫০ টাকা কম দিতে চাইলে গ্যারেজ মালিক বাদশাহ মিয়া ও তার সহযোগী জাকির ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে তারা রিকশার জিআই পাইপ ও কাঠের মুগুর দিয়ে ইমরানকে বেধড়ক মারধর করেন। গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে আশঙ্কাজনক অবস্থায় সিলেটে প্রেরণ করেন।

Manual7 Ad Code

চারদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শুক্রবার (২৭ মার্চ) সকালে তার মৃত্যু হয়।

Manual1 Ad Code

স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ লাকু মিয়া জানান, তিনি হামলাকারীদের বারবার থামতে বললেও তারা তা উপেক্ষা করে নির্মমভাবে মারধর চালিয়ে যায়।

Manual4 Ad Code

ঘটনার পর শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে জগন্নাথপুর থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত জাকিরকে গ্রেফতার করেছে। তবে মূল অভিযুক্ত বাদশাহ মিয়া এখনও পলাতক রয়েছে।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, নিহতের বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

এই নির্মম হত্যাকাণ্ডে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code