Main Menu

গোয়াইনঘাট ভূমি অফিসে তহশিলদার ও কর্মচারীর মারামারি, ভিডিও ভাইরাল

Manual3 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় একটি ভূমি অফিসের ভেতরে দরজা বন্ধ করে তহশিলদার ও অফিস সহায়কের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

Manual7 Ad Code

গত বুধবার (২৫ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ১ নম্বর রুস্তমপুর ইউনিয়নের তোয়াকুল ইউনিয়ন ভূমি অফিসে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, উপ-সহকারী ভূমি কর্মকর্তা (তহশিলদার) দেলোয়ার হোসেনের কক্ষে দরজা বন্ধ করে তিনি ও অফিস সহায়ক আয়াত উদ্দিন একে অপরের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন।

Manual7 Ad Code

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, কক্ষের দরজা বন্ধ রেখে দুজন একে অপরের কলার ধরে কিল-ঘুষি মারছেন। এ সময় বাইরে অবস্থানরত সেবাগ্রহীতারা দরজা খুলতে অনুরোধ জানান। পরে দরজা খুললে এক যুবক ভেতরে প্রবেশ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং অফিস সহায়ককে বাইরে নিয়ে যান।

ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা যায়। স্থানীয়দের একাংশের দাবি, অর্থ লেনদেন সংক্রান্ত বিরোধ থেকে এই সংঘর্ষের সূত্রপাত। আবার কেউ কেউ অভিযোগ করেছেন, সংশ্লিষ্ট অফিসে সেবা পেতে ঘুষ দিতে হয়।

এ বিষয়ে জানতে চাইলে তহশিলদার দেলোয়ার হোসেন কোনো মন্তব্য করতে রাজি হননি। অপরদিকে অফিস সহায়ক আয়াত উদ্দিন দাবি করেন, হাজিরা খাতা চাওয়াকে কেন্দ্র করে তহশিলদার তার ওপর ক্ষিপ্ত হয়ে গালিগালাজ ও শারীরিকভাবে আক্রমণ করেন।

Manual2 Ad Code

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী বলেন, “ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Manual6 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code