Main Menu

জাফলংয়ে বেড়াতে এসে পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

Manual2 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জাফলং এলাকায় দাদীর সঙ্গে বেড়াতে এসে পানিতে ডুবে জিহাদ (১১) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

Manual5 Ad Code

শুক্রবার (২৭ মার্চ) সকালে জাফলংয়ের জিরো পয়েন্ট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Manual6 Ad Code

নিহত জিহাদ নরসিংদী জেলার শিবপুর উপজেলার পুটিয়া এলাকার জুয়েল মিয়ার ছেলে। জানা যায়, দাদীর সঙ্গে বেড়াতে এসে সকাল সাড়ে ১০টার দিকে অসাবধানতাবশত জিরো পয়েন্টের পাশে পানিতে পড়ে যায় সে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Manual5 Ad Code

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এদিকে, জাফলং ট্যুরিস্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা তপন তালুকদার জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code