সুনামগঞ্জে আ’লীগের ২ নেতা গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: স্বাধীনতা দিবসে জয়বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগানে স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর রাতে সুনামগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি অ্যাড. মনিষ কান্তি দে মিন্টু ও আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য অ্যাড. শামীম আহমদ।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধার পর জেলা গোয়েন্দা পুলিশ তাদের গ্রেফতার করে।
সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার(মিডিয়া) সঞ্জয় সরকার এই দুইজনের গ্রেফতারের তথ্য নিশ্চিত করে বলেন, ডিবি পুলিশ তাদের গ্রেফতার করেছে।
পুরাতন একটি মামলার অজ্ঞাতনামা আসামি হিসেবে তারা গ্রেফতার হয়েছেন। মিন্টু সুনামগঞ্জ পৌরসভার সাবেক পৌর কাউন্সিলর ও সাবেক ছাত্রলীগ নেতা।
অ্যাড শামীম আহমদও সাবেক ছাত্রলীগ নেতা।
এরআগে বৃহস্পতিবার সকালে স্বাধীনতা দিবস উপলক্ষে আওয়ামী আইনজীবী পরিষদের নেতাকর্মীরা সুনামগঞ্জ কালেক্টরেট এলাকায় জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগানে মিছিল দেন।
মিছিল শেষে আদালত চত্ত্বরের শহীদ মিনারে আওয়ামী আইনজীবী পরিষদের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলী প্রদান করা হয়।
এসময়ও জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেন তারা। এই কর্মসূচিতে গ্রেফতার দুজনসহ আওয়ামী লীগ সমর্থক আইনজীবীরা ছিলেন।
Related News
ঢাকার বিমানবন্দর থেকে জগন্নাথপুরের প্রবাসফেরত সুজন নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: ওমান থেকে দেশের মাটিতে পা রেখেছিলেন যুবক এমডি সুজন (৩০)। কিন্তু ঢাকারRead More
সুনামগঞ্জে নিজ ঘর থেকে এনসিপি নেতার মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ধর্মপাশায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শাহীন কাদির নামের এক নেতার ঝুলন্তRead More



Comments are Closed