তিন ধরনের ভিসাধারী বাংলাদেশিদের জন্য সৌদির জরুরি বার্তা
প্রবাস ডেস্ক: গত ২৫ ফেব্রুয়ারি ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও যেসব বাংলাদেশি সৌদি আরব ত্যাগ করতে পারেননি, তাদেরকে আগামী ১৮ এপ্রিলের আগেই দেশ ছাড়তে নির্দেশ দিয়েছে সৌদি কর্তৃপক্ষ।
এই সময়ের মধ্যে যারা সৌদি ত্যাগ করবেন, তাদেরকে কোনও ধরনের জরিমানা গুণতে হবে না। তবে, নির্দেশ অমান্য করলে জরিমানার পাশাপাশি আইনি ব্যবস্থার মুখোমুখিও করা হতে পারে।
বুধবার (২৫ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ বার্তা দিয়েছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
এতে বলা হয়, সৌদি আরবে ভিজিট, উমরা এবং ফাইনাল এক্সিট ভিসায় অবস্থানরত বাংলাদেশি ভাই ও বোনদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গত ২৫ ফেব্রুয়ারি যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও সৌদি আরব ত্যাগ করতে পারেননি, তাদেরকে ১৮ এপ্রিলের পূর্বে সৌদি আরব ত্যাগ করার জন্য সৌদি কর্তৃপক্ষ সুযোগ দিয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ১৮ এপ্রিলের পূর্বে যেকোনো দিন টিকিট নিয়ে সরাসরি এয়ারপোর্টে গেলেই সৌদি আরব ত্যাগ করা সম্ভব হবে। এই সময়ের মধ্যে কোনোরূপ ভিসার মেয়াদ বৃদ্ধি করা কিংবা জরিমানা ছাড়াই প্রবাসীরা সৌদি আরব ত্যাগ করতে পারবেন।
এমতাবস্থায় মেয়াদোত্তীর্ণ ভিজিট ভিসা, উমরাহ ভিসা এবং ফাইনাল এক্সিট ভিসাধারীদের ১৮ এপ্রিলের পূর্বেই সৌদি আরব ত্যাগ করার জন্য অনুরোধ করা হলো। নির্দিষ্ট সময়ের মধ্যে সৌদি আরব ত্যাগ না করলে পরবর্তীতে আইনি জটিলতা সৃষ্টি হতে পারে বলেও সতর্ক করা হয়েছে বিজ্ঞপ্তিতে।
Related News
স্পেনের সেউতায় জুলাইয়ে নজিরবিহীন অভিবাসী প্রবেশের এক মাস পরও পরিস্থিতি স্বাভাবিক হয়নি
Manual8 Ad Code হোসাইন ইকবাল, স্পেন থেকে: স্পেনের উত্তর আফ্রিকান স্বায়ত্তশাসিত শহর সেউতায় জুলাইয়ের শেষRead More
সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি বার্তা দূতাবাসের
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ই-পাসপোর্ট সেবা সংক্রান্ত নতুনRead More



Comments are Closed