মুক্তিযোদ্ধা নওয়াব আলীর মৃত্যুতে সিলেট জামায়াতের শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর রায়নগর সোনারপাড়া এলাকার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা নওয়াব আলী আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
তিনি বুধবার (২৫ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে মারা যান।
মরহুমের জানাযার নামাজ বৃহস্পতিবার (২৬ মার্চ) বাদ জোহর নগরীর সোনারপাড়া জামে মসজিদে অনুষ্ঠিত হবে। জানাযা শেষে তাঁর মরদেহ নগরীর মানিকপীরের টিলাস্থ কবরস্থানে দাফন করা হবে।
এদিকে বীর মুক্তিযোদ্ধা নওয়াব আলীর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট জেলা ও মহানগর জামায়াত নেতৃবৃন্দ। মরহুমের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা।
এক যৌথ শোক বার্তায় জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান, মহানগর নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল ও সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী এবং জেলা সেক্রেটারী জয়নাল আবেদীন বলেন- বীর মুক্তিযোদ্ধা নওয়াব আলীর মৃত্যুতে স্বাধীনতার মাসে আমরা জাতির একজন শ্রেষ্ঠ সন্তানকে হারালাম। মহান মুক্তিযুদ্ধে তাঁর ত্যাগ জাতি আজীবন শ্রদ্ধাভরে স্মরণ করবে। আল্লাহ পাক রাব্বুল আল-আমীন, মরহুম নওয়াব আলীকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন ও পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন। আমীন।
Related News
সিলেট মহানগর বিএনপির দোয়া মাহফিল
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এবং বিএনপি স্থায়ী কমিটির সাবেকRead More
সিলেট কালেক্টরেট মার্কেটের দুই দোকান নিয়ে হাইকোর্টের নিষেধাজ্ঞা
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কালেক্টরেট জামে মসজিদ ট্রাস্টের নিয়ন্ত্রণাধীন কালেক্টরেট জামে মসজিদRead More



Comments are Closed