সিলেট শাহজালালের মাজার থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে হযরত শাহজালাল (রহ.) মাজারের প্রধান ফটক সংলগ্ন এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে কোতোয়ালি থানা পুলিশ।
বুধবার (২৫ মার্চ) বিকেলে মাজারের প্রধান গেইটের পাশে একটি খেজুর গাছের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সিলেট শাহজালাল মাজারকেন্দ্রের ইনচার্জ এসআই আজিজ শিমুল এ তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানান, মৃত নারীর বয়স আনুমানিক ৫৫ বছর। তবে এখন পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
পুলিশ জানিয়েছে, মরদেহের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
Related News
সিলেট মহানগর বিএনপির দোয়া মাহফিল
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এবং বিএনপি স্থায়ী কমিটির সাবেকRead More
সিলেট কালেক্টরেট মার্কেটের দুই দোকান নিয়ে হাইকোর্টের নিষেধাজ্ঞা
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কালেক্টরেট জামে মসজিদ ট্রাস্টের নিয়ন্ত্রণাধীন কালেক্টরেট জামে মসজিদRead More



Comments are Closed