মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সিলেট জেলা বিএনপির কর্মসূচি
বৈশাখী নিউজ ডেস্ক: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আগামী ২৬ মার্চ, বৃহস্পতিবার সকাল ১০টায় জিন্দাবাজার সহির প্লাজার সামনে সমবেত হয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করবে সিলেট জেলা বিএনপি। এ কর্মসূচিতে জেলা বিএনপির পাশাপাশি সিলেট সদর ও দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন।
এছাড়া জেলা বিএনপির আওতাধীন সকল উপজেলা, পৌরসভা ও ইউনিট পর্যায়ে আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালিত হবে। অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ নিজ নিজ উদ্যোগে এসব কর্মসূচি বাস্তবায়ন করবে।
কর্মসূচি সফল করতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি ও সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।
Related News
গোলাপগঞ্জে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।Read More
গোলাপগঞ্জে স্ত্রী মোহনা হত্যা মামলায় স্বামী গ্রেফতার
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে গৃহবধূ ফাহমিদা আক্তার মোহনা হত্যা মামলার প্রধানRead More



Comments are Closed