কমলগঞ্জে মুসলিম মণিপুরি শিক্ষার্থীদের বিএমইটি বৃত্তি ও নগদ অর্থ প্রদান
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে বাংলাদেশ মণিপুরি মুসলিম এডুকেশন ট্রাস্ট (বিএমইটি)’র আয়োজনে মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে বিএমইটি বৃত্তি নগদ অর্থ ও পুরস্কার প্রদান করা হয়েছে।
সোমবার (২৩ মার্চ) দুপুর ১টায় উপজেলার আদমপুর তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নুরুল ইসলাম।
এডুকেশন ট্রাস্টের সভাপতি হাজী মো. আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যুগ্ম সচিব কবি মোস্তফা মোর্শেদ, মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যাপক রাফি আহমেদ। শিক্ষক সাজ্জাদুল হক স্বপনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান, প্রাক্তন উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: মো. কাইযুম উদ্দিন, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কর্ণেল (অবঃ) সালেহ আহমেদ, তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিলকিস বেগম।
স্বাগত বক্তব্য রাখেন বিএমইটির সাধারণ সম্পাদক শিক্ষক মো. কামাল উদ্দিন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ মণিপুরি মুসলিম এডুকেশন ট্রাস্টের সভাপতি শিক্ষক সাহাজ উদ্দিন, সহ সভাপতি আনোয়ার হোসেন বাবু, কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওন, শিক্ষানুরাগী হাজী আব্দুস সালাম, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী তাসনিয়া আহমেদ প্রমুখ।
উল্লেখ্য, ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত হওয়া বাংলাদেশ মণিপুরি মুসলিম এডুকেশন ট্রাস্ট (বিএমইটি) ২০০১ সাল থেকে মেধা বৃত্তি পরীক্ষার আয়োজন করে আসছে।
অনুষ্টানে ৫ম ও ১০ শ্রেণির ১ম, ২য়, ৩য়, ৪র্থ ও ৫ম স্থান অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও বৃত্তিবাবদ নগদ অর্থ প্রদান করা হয়। এছাড়াও এডুকেশন ট্রাস্টের আয়োজনে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী অর্ধশতাধিক শিশু শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
Related News
শ্রীমঙ্গলে যুবদলের ৬ নেতাকে শোকজ
বৈশাখী নিউজ ডেস্ক: কেন্দ্র ঘোষিত সাংগঠনিক কর্মসূচি যথাসময়ে পালন না করা ও দায়িত্বে অবহেলার অভিযোগেRead More
কমলগঞ্জে আগুনে বসতঘর পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত ৩টি ঘর
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৩নং মুন্সিবাজার ইউনিয়নের হরিশ্বরণ গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি বসতঘরRead More



Comments are Closed