সুনামগঞ্জ সীমান্তে ভারতে প্রবেশকালে নারীসহ আটক ৩
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: ভারতে প্রবেশকালে নারী সহ তিন জনকে আটক করেছে বর্ডারগার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)। অপরদিকে পেশাদার মানব পাচারকারি চক্রের মূল হোতা অধরাই রয়ে গেছে।
শুক্রবার (১৯ মার্চ) রাতে আটককৃতদের সুনামগঞ্জের তাহিরপুর থানায় সোপর্দ করা হয়েছে।
আটককৃতরা হলেন, নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার ঝিগরওলা গ্রামের সুনীল সরকারের ছেলে মিঠুন সরকার, সহোদর জুটন সরকার, মিঠনের স্ত্রী শায়িন্তি নম দাস।
শুক্রবার রাতে ২৮-বিজিবি সুনামগঞ্জ ব্যাটালিয়নের ট্যাকেরঘাট বিওপির সুবেদার শফিকুল ইসলাম বাদী হয়ে তিন জনকে আটক ও বাংলাদেশ-ভারত সীমান্ত গ্রাম সুনামগঞ্জের তাহিরপুরের বড়ছড়ার রাজেন্দ্র দাসের ছেলে মানব পাচারকারি চক্রের মুল হোতা তমাল দাসকে পলাতক আসামি দেখিয়ে তাহিরপুর থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করেছেন।
মামলা, বিজিবি, স্থানীয় সীমান্ত গ্রামবাসী সূত্র জানায়, শুক্রবার সন্ধায় বাংলাদেশ-ভারত সীমান্ত অতিক্রম করে ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিংল যাবার পথে ২৮-বিজিবি ট্যাকেরঘাট বিওপির বিজিবি টহল দল সীমান্তের বড়ছড়া সীমান্ত গ্রামের ১শ গজ বাংলাদেশ অভ্যন্তরে মিঠুন, তার সহোদর জুটন ও মিঠুনের স্ত্রী শায়িন্ত্রিকে আটক করে।
বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিলং পৌছে দেয়ার জন্য ভারতীয় মুদ্রায় ৩৫ হাজার রুপী নেয় বড়ছড়ার তমাল দাস।
তমাল সীমান্তের ওপারে ভারতীয় এক নারীর মাধ্যমে শিলং পৌছে দেয়ার চুক্তি করে। এরপর বিজিবির তৎপরতা লক্ষ করে তমাল ভারতীয় রুপী নিয়ে কৌশলে সঠকে পড়ে।
অভিযুক্ত পলাতক আসামি তমাল দাস মানব পাচার প্রসঙ্গে জানতে চাইলে বলেন, আটককৃতরা ভারতে কাজের সন্ধানে যেতে চাইলে আমি তাদেরকে সহযোগিতা করতেই বড়ছড়ায় আসতে বলি, বিজিবি এভাবে লোকগুলোকে আটক করবে তা বুঝতে পারিনি।
শনিবার সহকারি পুলিশ সুপার (তাহিরপুর সার্কেল) প্রণয় রায় মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটকৃতদের শনিবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে, পলাতক তমাল দাসকে গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।
Related News
সুনামগঞ্জে নবজাতকের গলা কাটার অভিযোগে আটক ১
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ পৌর শহরের একটি বেসরকারি হাসপাতালে সিজারিয়ান অপারেশনের সময়Read More
টাঙ্গুয়ার হাওরে হাউসবোট থেকে পানিতে নেমে যুবকের মৃত্যু
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে হাউসবোট থেকে পানিতে নেমে গোসল করতে গিয়েRead More



Comments are Closed