ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের ‘বাঙ্কার বাস্টার’ হামলা
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা নাতাঞ্জে ‘বাঙ্কার বাস্টার’ বোমা ব্যবহার করে হামলার অভিযোগ উঠেছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে।
শনিবার (২১ মার্চ) এ হামলার ঘটনা ঘটেছে বলে বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক গণমাধ্যমে দাবি করা হয়েছে।
ইরানের কেন্দ্রীয় অঞ্চলে অবস্থিত নাতাঞ্জ পারমাণবিক স্থাপনাটি দেশটির ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচির অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত। ভূগর্ভস্থ এই স্থাপনাটি দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক নজরদারির মধ্যে রয়েছে।
ইসরায়েলি সংবাদমাধ্যম কান অজ্ঞাত সূত্রের বরাতে জানিয়েছে, হামলায় উচ্চক্ষমতাসম্পন্ন ‘বাঙ্কার বাস্টার’ বোমা ব্যবহার করা হয়েছে যা মাটির গভীরে থাকা শক্ত কাঠামো ধ্বংস করার জন্য বিশেষভাবে তৈরি।
এর আগে, ইরানের সংবাদমাধ্যমগুলো দাবি করেছিল, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে এই হামলা চালিয়েছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো পক্ষের নিশ্চিত বিবৃতি পাওয়া যায়নি।
প্রসঙ্গত, গত বছরের জুনে ইরান ও ইসরায়েলের মধ্যে ১২ দিনের সংঘাতের সময়ও নাতাঞ্জ ও ফোর্দোর মতো ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনাকে লক্ষ্য করে একাধিক ভারী বোমা ব্যবহারের অভিযোগ ওঠে। ওই সময়ও এমন অস্ত্র ব্যবহার করা হয়েছিল, যা গভীর ভূগর্ভস্থ অবকাঠামো ধ্বংস করতে সক্ষম।
সাম্প্রতিক এই হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে বিশ্লেষকদের ধারণা। পরিস্থিতি পর্যবেক্ষণে আন্তর্জাতিক মহল সতর্ক অবস্থানে রয়েছে।
সূত্র: টাইমস অব ইসরায়েল
Related News
নেপালে নতুন করে বন্যার আশঙ্কা, নিহত ৮০০ ছাড়িয়েছে
Manual7 Ad Code আন্তর্জাতিক ডেস্ক: নেপাল ও তিব্বতে গত বুধবারের ভয়াবহ আকস্মিক বন্যায় নিহতের সংখ্যাRead More
নেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে প্রায় ৭০০
Manual5 Ad Code আন্তর্জাতিক ডেস্ক: হিমালয় অববাহিকায় আঘাত হানা ভয়াবহ আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলেRead More



Comments are Closed