ওসমানীনগরে ছেলের বাইক দুর্ঘটনার খবর পেয়ে বাবার মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলায় একমাত্র ছেলের মোটরসাইকেল দুর্ঘটনার খবরে আবেগে অতিষ্ঠ হয়ে বাবা আনার আলী (৫৩) স্ট্রোক করে মারা গেছেন।
বৃহস্পতিবার (১৯ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার গোয়ালাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আনার আলী স্থানীয় গ্রামতলা (দাশপাড়া) এলাকার মৃত ফিরোজ আলীর ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে তার ছেলে জাবেদ আহমদ (২৪) ও আরেকজন মোটরসাইকেল আরোহী সাইফুল ইসলাম (২৬) ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর উপজেলার দক্ষিণ গোয়ালাবাজার এলাকায় যাত্রা করছিলেন।
হঠাৎ একটি ব্যাটারি চালিত টমটম গাড়ি রাস্তার মধ্যে এসে পড়লে জাবেদের মোটরসাইকেল সেটিকে এড়াতে গিয়ে একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। এতে জাবেদ ও সাইফুল গুরুতর আহত হন। স্থানীয়রা জাবেদকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থার অবনতি ঘটে এবং রাতেই প্রাইভেট হাসপাতালের আইসিইউ-তে লাইফ সাপোর্টে রাখা হয়।
ঘটনার পর তার বাবা আনার আলীকে দুর্ঘটনার খবর জানানো হলে তিনি বাড়ির পাশে স্ট্রোক করে মৃত্যু বরণ করেন। এই হৃদয়বিদারক ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে।
শুক্রবার (২০ মার্চ) সকাল ১১টায় আনার আলীর জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
ওসমানীনগর থানার ওসি আবু তাহের দেওয়ান জানান, ঘটনার বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
নিহতের বড় ভাই ছানাওর আলী বলেন, “আমার ছোট ভাই আনার তার একমাত্র ছেলের দুর্ঘটনার খবর শুনে স্ট্রোক করে মারা গেছেন। জাবেদের অবস্থা আশঙ্কাজনক, বর্তমানে সে হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছে।”
Related News
সিলেটে ৬৯৩ পিস ভারতীয় ফ্রাইডিল-স্কাফ সিরাপসহ যুবক আটক
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৬৯৩ পিস ভারতীয়Read More
গোয়াইনঘাটে ২৪ লাখ টাকার ভারতীয় ফেনসিডিলসহ নারী আটক
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে প্রায় ২৪ লাখ টাকা মূল্যের ১ হাজারRead More



Comments are Closed