তিন দিনের সফরে সিলেটে আসছেন ডা. শফিকুর রহমান
বৈশাখী নিউজ ডেস্ক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তিন দিনের সফরে সিলেটে আসছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।
জানা গেছে, ঈদের দিন বিকেল ৫টায় তিনি সড়ক পথে ঢাকা থেকে সিলেটে পৌঁছাবেন এবং সবুজবাগস্থ নিজ বাসভবনে রাত্রিযাপন করবেন।
ঈদের পরের দিন সকাল ১০টায় তিনি সিলেট সার্কিট হাউজে স্থানীয় সাংবাদিক ও সম্পাদকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন। এরপর তিনি মরহুম মাওলানা মুজিবুর রহমান ও মরহুম আব্দুল মান্নানের কবর জিয়ারত করবেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
বিকেল ৪টায় তিনি সিলেট মহানগর জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দেবেন। সন্ধ্যা ৭টায় জামায়াতের স্থানীয় দায়িত্বশীল বৈঠকে অংশ নেবেন এবং রাত সাড়ে ৮টায় সার্কিট হাউজে বিশিষ্টজনদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন।
ঈদের তৃতীয় দিন সকাল ১০টায় তিনি সবুজবাগস্থ নিজ বাসভবন থেকে ফেঞ্চুগঞ্জ হয়ে মৌলভীবাজারের কূলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নে যাবেন। বিকেল ৫টায় ভাটেরা থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা দেবেন।
ঈদের চতুর্থ দিন সাড়ে ৮টায় তিনি সিলেট ওসমানী এয়ারপোর্ট থেকে ফ্লাইটযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন।
Related News
শাহবাগে গণবিক্ষোভের ডাক দিলেন হাসনাত আবদুল্লাহ
বৈশাখী নিউজ ডেস্ক: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, জননিরাপত্তাহীনতা, আইনের শাসনের অনুপস্থিতি, হত্যাকাণ্ড,Read More
এনসিপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, আছেন সিলেটের যারা
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।Read More



Comments are Closed