ওমানে ড্রোন বিধ্বস্তের সময় দুই প্রবাসী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: ওমানের উত্তরাঞ্চলে নিরাপত্তাবাহিনী একটি ড্রোন ভূপাতিত করার সময় দুজন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
সম্প্রতি এই তথ্য প্রকাশ করেছে ওমান নিউজ এজেন্সি।
এক প্রতিবেদনে বলা হয়েছে, সোহার শহরের আল আউয়াহি শিল্প এলাকায় নিহত দুজনই প্রবাসী ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।
নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে, সোহার শহরের খোলা জায়গায় আরেকটি ড্রোন বিধ্বস্ত হয়েছে। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি। দুটি ঘটনারই তদন্ত চলছে বলে জানানো হয়েছে প্রতিবেদনে।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে উপসাগরীয় দেশগুলোতে মার্কিন ঘাঁটি ও বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলা করছে ইরান। বৃহস্পতিবার যুদ্ধের ১৩তম দিন পর্যন্ত ওমানে নিহতের সংখ্যা ছিল একজন।
অন্য দেশগুলোর মধ্যে এই সময়ে আমিরাতে ৬, কুয়েতে ৬, সৌদি আরবে তিন, বাহরাইনে দুজন নিহতের খবর পাওয়া গেছে। এসব দেশগুলোতে নিহতদের মধ্যে পাঁচজন বাংলাদেশি।
Related News
সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা
বৈশাখী নিউজ ডেস্ক: মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকার এবংRead More
যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্সে হবিগঞ্জের আল আমিন
প্রবাস ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বড়াব্দা গ্রামের আল আমিন যোগ দিয়েছেন যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্সেRead More



Comments are Closed