বাহুবলে পুকুরে ডুবে খুদে কনটেন্ট ক্রিয়েটরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবলে পুকুরের পানিতে ডুবে দ্বীপ শীল নামে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে কাকার সঙ্গে বিভিন্ন ভিডিওতে অংশ নিয়ে পরিচিতি পেয়েছিল শিশুটি।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার নারিকেলতলা গ্রামে বাড়ির পাশের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
দ্বীপ শীল ওই গ্রামের বিজয় শীলের ছেলে। তার অকালমৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে দ্বীপকে বাড়িতে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে দুপুর ২টা ৪০ মিনিটের দিকে বাড়ির পাশের পুকুরে তার মরদেহ পাওয়া যায়।
দ্বীপের কাকা বিপ্লব শীল নিউ ভিশন কেজি অ্যান্ড হাইস্কুলের সহকারী শিক্ষক। পাশাপাশি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করেন। কয়েক মাস ধরে কাকার সঙ্গে এসব ভিডিওতে অংশ নিত দ্বীপ। ছোট্ট দ্বীপের উপস্থিতি ও অভিনয় সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ জনপ্রিয়তা পায়।
দ্বীপের মৃত্যুর খবর কাকা বিপ্লব শীল সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করলে তা ছড়িয়ে পড়ে। শিশুটির অকালমৃত্যুতে শোক প্রকাশ করে তার পরিচিতজন ও অনুসারীরা নানা মন্তব্য করেন।
বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন তালুকদার বলেন, পানিতে ডুবে তিন বছর বয়সী দ্বীপ শীলের মৃত্যু হয়েছে। পরে পরিবারের পক্ষ থেকে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়।
Related News
বাহুবলে পুকুরে ডুবে খুদে কনটেন্ট ক্রিয়েটরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবলে পুকুরের পানিতে ডুবে দ্বীপ শীল নামে তিন বছর বয়সী একRead More
হবিগঞ্জে বিচ্ছুর কামড়ে যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের আজমিরীগঞ্জে বিচ্ছুর কামড়ে সৌরভ দেবনাথ (১৮) নামে এক কিশোরে মৃত্যু হয়েছে।Read More



Comments are Closed