সিলেটে ডিবি’র ধাওয়ায় নদীতে পড়ে রিকশাচালকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ডিবি পুলিশের ধাওয়া দেখে ভয়ে দৌঁড়াতে গিয়ে সুরমা নদীতে পড়ে জজ মিয়া (৬০) নামের এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকালে মহানগরের কানিশাইল এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহত জজ মিয়া সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাটের মৃত মৌলু মিয়ার ছেলে। বর্তমানে নগরীর শামিমাবাদ ১নং রোডে বসবাস করতেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মাইনুল জাকির।
পুলিশ জানায়, মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে সিলেট কোতোয়ালী মডেল থানার কানিশাইল খেয়াঘাট এলাকায় শিলং তীর (জুয়া) বিরোধী অভিযান পরিচালনার সময় সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান পরিচালনাকালে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে ৪/৫ জন ব্যক্তি বিভিন্ন দিকে দৌড়ে পালিয়ে যায়। এ সময় জজ মিয়া দৌড়ে নদীতে ঝাঁপ দেন। এরপর স্থানীয় ২/৩ জন ব্যক্তির সহায়তায় তাঁকে নদী থেকে উদ্ধার করে নদীর তীরে শুকনো স্থানে নিয়ে আসলে তিনি অসুস্থ হয়ে পড়লে স্থানীয় লোকজন অসুস্থ জজ মিয়াকে হাসপাতালে নিয়ে চিকিৎসা প্রদানের জন্য বলেন। পরবর্তীতে ডিবি পুলিশের সদস্যরা তাঁকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জজ মিয়াকে মৃত ঘোষণা করেন।
পুলিশ আরও জানায়, নিহত জজ মিয়া পেশায় একজন রিকশাচালক ছিলেন। তাঁর পূর্ব থেকেই হৃদরোগজনিত সমস্যা ছিল বলে জানা গেছে।
নিহত জজ মিয়ার মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের হিমাগারে সংরক্ষিত আছে বলে জানিয়েছে পুলিশ।
Related News
সিলেটে ডিবি’র ধাওয়ায় নদীতে পড়ে রিকশাচালকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ডিবি পুলিশের ধাওয়া দেখে ভয়ে দৌঁড়াতে গিয়ে সুরমা নদীতে পড়ে জজRead More
বিষপান করে শাবি শিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: প্রেমঘটিত কলহের জেরে কীটনাশক পান করে চিকিৎসাধীন থাকা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More



Comments are Closed