গাজীপুরের টঙ্গীতে আগুনে পুড়ে গেছে ১৫টি দোকান
বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুরের টঙ্গীতে একটি মার্কেটে আগুন লেগে ব্যাপক ক্ষতি হয়েছে। এসময় কেমিক্যাল, পর্দা, সাইকেল, হার্ডওয়ার এবং ইলেকট্রনিক্সের দোকান সহ ১৫টি দোকান পুড়ে যায়।
খবর পেয়ে টঙ্গী ও উত্তরার ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের কর্মীরা প্রায় দেড় ঘন্টার চেস্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফায়ার সার্ভিস বিভাগ জানায়, বৃহস্পতিবার (৫ মার্চ) দিবাগত রাত পৌঁনে বারোটার দিকে টঙ্গী বাজার এলাকার আনারকলি রোডের মা ছফুরেন্নেছা
মার্কেটে আগুন লাগে। আগুনের কুন্ডলী দেখতে পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের চারটি ও উত্তরা ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে ১৫টি দোকানের বিভিন্ন ধরনের মালামাল পুড়ে যায়। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
Related News
শিবপুরে পিতাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর শিবপুর উপজেলার ভরতেরকান্দি গ্রামে পিতাকে ধারালো ছুরি ওRead More
নরসিংদীতে আওয়ামী যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক গ্রেপ্তার
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুব মহিলা লীগের জেলা শাখারRead More



Comments are Closed