ইসরায়েল–যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ৫৫৫ জন: ইরানি রেড ক্রিসেন্ট
আন্তর্জাতিক ডেস্ক: ইরানে চলমান যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় কমপক্ষে ৫৫৫ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রেড ক্রিসেন্ট সোসাইটি। সেই সঙ্গে ১৩১টি ইরানি কাউন্টি ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে, রেড ক্রিসেন্টের মানবিক মিশনের নেতৃত্বে ত্রাণ কার্যক্রম কোনো বাধা ছাড়াই অব্যাহত রয়েছে বলে জানানো হয়।
ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধারকারী দল উপস্থিত রয়েছে এবং দেশব্যাপী ১,০০,০০০ এরও বেশি কর্মী সম্পূর্ণ সতর্ক অবস্থানে রয়েছেন।
বর্তমানে, মানবিক পরিষেবা, সহায়তা এবং মনোসামাজিক সহায়তা প্রদানের জন্য প্রায় চার মিলিয়ন স্বেচ্ছাসেবকের একটি নেটওয়ার্ক প্রস্তুত রয়েছে- জানায় সংস্থাটি।
Related News
জ্বালানি সাশ্রয়ে সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ, নতুন গাড়ি কেনা বন্ধ
আন্তর্জাতিক ডেস্ক: জ্বালানি সাশ্রয়ের অংশ হিসেবে পাকিস্তান সরকার নতুন করে একগুচ্ছ কৃচ্ছ্রসাধনমূলক পদক্ষেপ ঘোষণা করেছে।Read More
জুমার নামাজের সময় মসজিদের কাছে বোমা হামলা, নিহত ১৬
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাটে মসজিদের কাছে বোমা হামলায় অন্তত ১৬ জনRead More



Comments are Closed