হবিগঞ্জে নির্বাচনের আগে ভোট কেন্দ্রে আগুন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে একটি ভোট কেন্দ্রের কক্ষে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১১ ফেব্রুয়ারি) ভোর রাতে উপজেলার সুনারু গ্রামে অবস্থিত সুনারু সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের একটি কক্ষে এ ঘটনা ঘটে।
দুর্বৃত্তদের দেওয়া আগুনে একটি কক্ষের দরজা আংশিক ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে স্থানীয়রা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।
ঘটনার খবর পেয়ে হবিগঞ্জের পুলিশ সুপার ইয়াছমিন খাতুন, ডিবি পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ বিষয়ে বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মাহমুদা বেগম সাথী জানান, দুর্বৃত্তরা ভোট কেন্দ্রের একটি কক্ষে আগুন দেওয়ার চেষ্টা করেছিল। তবে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।
ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।
Related News
হবিগঞ্জে বিচ্ছুর কামড়ে যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের আজমিরীগঞ্জে বিচ্ছুর কামড়ে সৌরভ দেবনাথ (১৮) নামে এক কিশোরে মৃত্যু হয়েছে।Read More
হবিগঞ্জে ৭ হাজার ৮০০ পিস ইয়াবাসহ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে পিকআপের ইঞ্জিনের ওপর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৭ হাজার ৮০০Read More



Comments are Closed