সিলেটে বিএনপির নেতা বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট পৌর বিএনপির যুগ্ম সম্পাদক নুরুল আমিনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর অনুমোদনের ভিত্তিতে এ বহিষ্কারাদেশ কার্যকর করা হয়।
দলীয় সূত্র জানায়, দলীয় নীতি, আদর্শ ও সংগঠন পরিপন্থি বক্তব্য ও কর্মকাণ্ডের অভিযোগে তাকে দলের সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে এ তথ্যটি নিশ্চিত করেন সিলেট জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক মাহবুব আলম। তিনি বলেন, সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে নুরুল আমিনের বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
দলীয় শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।
Related News
সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রি, ব্ল্যাকারের এক মাসের কারাদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রির দায়ে এক ব্যক্তিকে এক মাসের কারাদন্ড প্রদানRead More
গোলাপগঞ্জে ছাত্রকে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে ছাত্রকে ধর্ষণের মামলায় এক প্রধান শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবারRead More



Comments are Closed