Main Menu

সিলেটে বাসা থেকে সংঘর্ষের সরঞ্জাম উদ্ধার, তদন্তে পুলিশ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর সুবহানীঘাট এলাকার মৌবন আবাসিক এলাকার একটি বাসা থেকে সংঘর্ষে ব্যবহারের উপযোগী বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব সরঞ্জাম উদ্ধার করা হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল জাকির বিষয়টি নিশ্চিত করে জানান, তথ্য পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি বাসা থেকে পরিত্যক্ত অবস্থায় বিভিন্ন ধরনের সরঞ্জাম উদ্ধার করে। তিনি বলেন, শুধু ওই এলাকাতেই নয়, নগরের বিভিন্ন স্থানে এ ধরনের সরঞ্জাম থাকার তথ্য পাওয়া গেলে তা দ্রুত সরিয়ে ফেলা হচ্ছে বা থানায় নিয়ে আসা হচ্ছে।

পুলিশ জানায়, উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে লাঠিসোঁটা ও সংঘর্ষে ব্যবহারের উপযোগী অন্যান্য উপকরণ রয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

 

Share





Related News

Comments are Closed