সুনামগঞ্জে দম্পতির অন্তরঙ্গ ছবি ও ভিডিও পোস্ট, যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে সদর থানায় র্যাবের অভিযানে নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলার আসামি সুয়েব আহমদকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ সদর থানার গৌরারং ইউনিয়নের লালপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাব-৯ সিপিসি-৩ সুনামগঞ্জের একটি দল।
গ্রেফতারকৃত সুয়েব আহমদ (২৭) সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শিমুলতলা এলাকার গুলজার মিয়ার ছেলে।
র্যাব জানায়, সুয়েব সুনামগঞ্জ সদর মডেল থানায় দায়েরকৃত নারী ও শিশু নির্যাতন দমন আইনের ধর্ষণ ও পর্নোগ্রাফি ধারার একটি মামলার আসামি। অভিযোগ অনুযায়ী, এক প্রবাসীর স্ত্রীকে জোরপূর্বক নির্যাতনের পর ভুক্তভোগী নারী ও তার স্বামীর ব্যক্তিগত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।
এ ঘটনায় ভুক্তভোগী দম্পতি সুনামগঞ্জ সদর মডেল থানায় অভিযোগ দায়ের করলে র্যাব ছায়া তদন্ত শুরু করে। তদন্তের ধারাবাহিকতায় মাত্র আট ঘণ্টার মধ্যে অভিযুক্ত সুয়েবকে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব।
এ তথ্যটি নিশ্চিত করেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সুনামগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
Related News
ঢাকার বিমানবন্দর থেকে জগন্নাথপুরের প্রবাসফেরত সুজন নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: ওমান থেকে দেশের মাটিতে পা রেখেছিলেন যুবক এমডি সুজন (৩০)। কিন্তু ঢাকারRead More
সুনামগঞ্জে নিজ ঘর থেকে এনসিপি নেতার মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ধর্মপাশায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শাহীন কাদির নামের এক নেতার ঝুলন্তRead More



Comments are Closed