Main Menu

হবিগঞ্জে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, গ্রেফতার ১

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ থেকে অপহরণ মামলার আসামি জাকারিয়া (২২) কে গ্রেফতার করেছে র‌্যাব-৯। এ সময় অপহৃত এক স্কুলছাত্রীকেও উদ্ধার করা হয়।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে হবিগঞ্জ সদর থানাধীন পৌর এলাকার বাগান বাড়ি এলাকায় অভিযান চালিয়ে জাকারিয়াকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত জাকারিয়া হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ থানাধীন জলসুখ এলাকার সিরাজ মিয়ার ছেলে।

র‌্যাব জানায়, ঢাকা জেলার আশুলিয়া থানাধীন কুরগাঁও মাতৃছায়া প্রিক্যাডেট অ্যান্ড হাইস্কুলের দশম শ্রেণির এক ছাত্রীকে স্কুলে যাতায়াতের পথে জাকারিয়া দীর্ঘদিন ধরে বিরক্ত করে আসছিলেন। গত বছরের ১২ জুন বিকেল আনুমানিক ৫টার দিকে ওই ছাত্রী প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হলে জাকারিয়া সহযোগীদের সহায়তায় মেয়েটিকে বাড়ির সামনের রাস্তা থেকে ফুসলিয়ে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যান।

এ ঘটনায় ভিকটিমের ভাই আশুলিয়া থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলার পর র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং অভিযানের মাধ্যমে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার ও জাকারিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয়।

এ তথ্যটি নিশ্চিত করেন র‌্যাব-৯ এর মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্নের জন্য গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত ভিকটিমকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Share





Related News

Comments are Closed