শাবিপ্রবিতে খেলা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, শিক্ষকসহ আহত ১৯
বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আন্তবিভাগীয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে লোক প্রশাসন ও বাংলা বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সহকারী প্রক্টরসহ একাধিক শিক্ষক এবং অন্তত ১৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৫টা ২০ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে সংঘর্ষের সূত্রপাত হয়।
আহত শিক্ষকদের মধ্যে রয়েছেন সহকারী প্রক্টর অধ্যাপক মো. জাহাঙ্গির আলম ও মো. ওমর ফারুক, লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মো. আশরাফ সিদ্দিকী এবং প্রভাষক আব্দুল বাসিত।
সংঘর্ষ চলাকালে মাঠজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দর্শক শিক্ষার্থীদের মধ্যে দৌড়ঝাঁপ শুরু হয়। দুই পক্ষই বাঁশ, ব্যাট, চেয়ার নিয়ে একে অপরকে আক্রমণ করে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. মোখলেছুর রহমান বলেন, সংঘর্ষে যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে। জানামতে দুটি হাসপাতালে দুইজন করে ভর্তি আছেন। বাকীরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
তিনি বলেন, শিক্ষার্থীরা এখন কোন পর্যায়ে যাচ্ছে, আমাদের ভাবতে হবে। এটা তো মাত্রা ছাড়িয়ে গেল। ন্যায্যতার ভিত্তিতে এ ঘটনার বিচার করা হবে। কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।
Related News
বন্ধ কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্র, সিলেটে অসহনীয় লোডশেডিং
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কুমারগাওয়ে ২২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। একারণে বেড়েছেRead More
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে শাটডাউন, অধ্যক্ষসহ ২০ জন অবরুদ্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনতা থেকে মুক্তির দাবিতে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে বিক্ষোভ ওRead More



Comments are Closed