গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থান ২০২৪-এ গুরুতর আহত জুলাই যোদ্ধাদের পুনর্নির্ধারিত ক্যাটাগরিতে ‘জুলাই যোদ্ধা’ হিসেবে ৪৭৪ জনের গেজেট প্রকাশ করেছে সরকার। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের গেজেট অধিশাখার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫ (অধ্যাদেশ নং ৩০, ২০২৫) এর ১১ (৪) ধারা অনুযায়ী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়কে প্রদত্ত ক্ষমতাবলে জুলাই গণঅভ্যুত্থান ২০২৪-এ আহত জুলাই যোদ্ধাদের পুনর্নির্ধারিত ক্যাটাগরিতে ‘জুলাই যোদ্ধা’ গেজেট সরকার নিম্নোক্তভাবে প্রকাশ করিল, যথা: শ্রেণি- ‘খ’ (গুরুতর আহত)।’
যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হলো।
সূত্র: বাসস
Related News
বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার মধ্যে বন্ধ হবে শপিংমল-মার্কেট
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: বিদ্যুৎ সাশ্রয় ও বিদ্যুৎ ব্যবস্থাপনার অংশ হিসেবে দেশের সবRead More
সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে তিন নম্বর সংকেত
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উপকূলে ঝড়েরRead More



Comments are Closed