জৈন্তাপুরে বৃদ্ধা নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুলে গোয়ালঘর থেকে এক বৃদ্ধা নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহতের নাম মাধবী কর্মকার (৬০), তিনি জৈন্তাপুর থানাধীন ৬নং চিকনাগুল ইউনিয়নের হাবিব চা বাগানের হাবীব নগর এলাকার বাসিন্দা এবং মৃত চিমল কর্মকারের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেল ৫টা থেকে ৬টা মধ্যে কোনো এক সময়ে তিনি বসতঘর সংলগ্ন গোয়ালঘরের আড়ার সঙ্গে শাড়ি পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরে স্বজনরা বিষয়টি জানতে পেয়ে স্থানীয়দের সহায়তায় পুলিশকে খবর দেন।
খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লার নেতৃত্বে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।
এ তথ্যটি নিশ্চিত করেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ময়নাতদন্ত ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
Related News
ওসমানীনগরে শিশুর সর্বনাশ করার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলায় ৬০ বছর বয়সীRead More
বিয়ানীবাজারে মোটরসাইকেলের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩Read More



Comments are Closed