বিমান বিধ্বস্ত হয়ে ভারতের মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীসহ নিহত ৫
আন্তর্জাতিক ডেস্ক: মহারাষ্ট্রের বারামতি বিমানবন্দরে একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারসহ পাঁচজন নিহত হয়েছেন।
বুধবার (২৮ জানুয়ারি) সকালে মুম্বাই থেকে উড্ডয়ন করে উড়োজাহাজটি বারামতীতে অবতরণের চেষ্টা করছিল। তবে জরুরি অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে উড়োজাহাজটি রানওয়ের কাছাকাছি একটি মাঠে পড়ে যায় এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়।
দুর্ঘটনার পর উড়োজাহাজের ধ্বংসাবশেষ চারপাশে ছড়িয়ে পড়ে এবং সেখানে প্রচণ্ড অগ্নিশিখা ও ধোঁয়া দেখা গেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, উড়োজাহাজটিতে উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার, দুইজন পাইলটসহ মোট পাঁচজন ছিলেন, যারা সবাই মারা গেছেন।
Related News
সৌদিতে জ্বালানি স্থাপনা আরামকোর দফতরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনায় হামলার ঘটনা ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছেRead More
সৌদির দাম্মাম বিমানবন্দর বন্ধ ঘোষণা
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের পর এবার দাম্মাম বিমানবন্দরের কার্যক্রমও বন্ধRead More



Comments are Closed