স্বজন হারিয়েছেন সিলেট জেলা প্রেসক্লাবের দুই সদস্য, শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক সংবাদ প্রতিদিন’র সিলেট ব্যুরো প্রধান শাব্বীর আহমদ ফয়েজের ভগ্নিপতী মো. ফয়জুল ইসলাম ইন্তেকাল করেছেন। রবিবার (১৮ জানুয়ারি) রাত ৯টার দিকে তিনি নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মো. ফয়জুল ইসলাম সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা এলাকার শ্রীপুর গ্রামের বাসিন্দা ও সৌদি আরব প্রবাসী ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৫২ বছর।
রবিবার (১৯ জানুয়ারি) দুপুর ১২টায় মরহুমের জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়।
অপরদিকে, সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক শ্যামল সিলেটের সিনিয়র স্টাফ রিপোর্টার রায়হান উদ্দিন নয়নের মাতা মমতাজ বেগম ইন্তেকাল করেছেন। তিনি সিলেটের গোলাপগঞ্জ পৌর এলাকার পশ্চিম ধারাবহর গ্রামের বাসিন্দা ও হাফিজ আফতাব উদ্দিনের স্ত্রী।
মমতাজ বেগম সিলেটের একটি বেসরকারি হাসপাতালের আইসিইউ-তে সোমবার ভোরে মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬০ বছর। তিনি ডায়াবেটিসসহ নানা রোগে ভোগছিলেন।
মরহুমার জানাযার নামাজ আজ বাদ আসর গ্রামের মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে এবং পরে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হবে।
এদিকে, এই দুজনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন।
তাঁরা এক শোকবার্তায় মরহুম ও মরহুমার মাগফিরাত কামনা এবং তাঁদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
Related News
সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নবীন সোহেলের বাবার মৃত্যুতে শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (১ম) ও দৈনিক কালবেলার সিলেট প্রতিনিধিRead More
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলামকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাRead More



Comments are Closed