Main Menu

জৈন্তাপুর থেকে ১০টি ভারতীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর এলাকায় চেকপোস্টে তল্লাশিকালে ১০টি এয়ারগান উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানায়, সোমবার ভোরে জৈন্তাপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের পাখিটেকি করিচার ব্রিজের উত্তর পাশে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালানো হয়। এ সময় রেজিস্ট্রেশনবিহীন একটি মোটরসাইকেলে করে দুই ব্যক্তি চেকপোস্টের সামনে এলে পুলিশ তাদের থামার সংকেত দেয়। তবে তারা মোটরসাইকেলসহ একটি সাদা প্লাস্টিকের বস্তা ফেলে রেখে দৌড়ে পালিয়ে যায় বলে জানায় পুলিশ।

পরে ফেলে যাওয়া বস্তা তল্লাশি করে ভারতীয় চারটি ক্যামো রঙের নতুন এয়ারগান ও ছয়টি কালো রঙের নতুন এয়ারগান উদ্ধার করা হয়। একই সঙ্গে একটি পুরাতন সুজুকি জিক্সার মোটরসাইকেল জব্দ করা হয়েছে বলে জানায় পুলিশ।

সিলেট জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ ঘটনায় জৈন্তাপুর মডেল থানায় মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে এবং পালিয়ে যাওয়া ব্যক্তিদের শনাক্তে পুলিশের কার্যক্রম চলমান রয়েছে।

জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বিষয়টি নিশ্চিত করে জানান, ১০টি এয়ারগান উদ্ধারের ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মোটরসাইকেল যোগে এয়ারগান বহনকারী দুই আরোহীর পরিচয় সনাক্ত সহ তাদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Share





Related News

Comments are Closed