হবিগঞ্জে ৬২ লাখ টাকার ভারতীয় কসমেটিকস ও গাঁজা জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)–এর পৃথক অভিযানে ট্রাকভর্তি ধানের তুষের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস ও গাঁজা জব্দ করা হয়েছে। জব্দকৃত এসব পণ্যের বাজারমূল্য প্রায় ৬২ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।
হবিগঞ্জ ৫৫ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল তানজিলুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবির একটি বিশেষ টহল দল গত ১৫ জানুয়ারি বিকেলে জেলার মাধবপুর উপজেলার ঢাকা–সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় অবস্থান নেয়। সন্ধ্যা ৬টার দিকে একটি ট্রাক থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় ট্রাকের ভেতরে ধানের তুষভর্তি বস্তার নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিকস উদ্ধার করা হয়। পরে তাৎক্ষণিকভাবে এসব অবৈধ কসমেটিকস জব্দ করা হয়।
এদিকে একই দিন রাতে চুনারুঘাট উপজেলার চিমটিবিল বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খাসপাড়া রাবার বাগান এলাকায় অভিযান চালিয়ে ঝোপঝাড়ের মধ্যে লুকানো অবস্থায় মালিকবিহীন ২০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করে।
জব্দকৃত ভারতীয় কসমেটিকস ও গাঁজার মোট সিজার মূল্য আনুমানিক ৬২ লাখ টাকা। এসব মাদক ও চোরাইপণ্য আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ কাস্টমস ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে।
Related News
ঝোঁপ থেকে হবিগঞ্জের যুবকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থেকে আরজান মিয়া (১৯) নামের হবিগঞ্জের এক যুবকের মরদেহ উদ্ধারRead More
হবিগঞ্জে চা বাগান থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নালুয়া চা বাগান থেকে আনুমানিক ৬০ বছর বয়সী একRead More



Comments are Closed