মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ৩ ভ্যানযাত্রী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: মাদারীপুরের সদরে কাভার্ডভ্যানের ধাক্কায় তিন ভ্যানযাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন একজন।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুর ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মস্তফাপুরের তাতিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের খামারবাড়ি এলাকার জাকির তালুকদারের স্ত্রী তাসলিমা বেগম (৩৫), একই এলাকার আব্বাস তালুকদারের স্ত্রী কোহিনুর বেগম (৪৫) ও ডাসার উপজেলার পান্তাপাড়া এলাকার রহুল হাওলাদারের ছেলে নয়ন হাওলাদার। তারা সবাই ভ্যান যাত্রী ছিলেন। এছাড়া গুরুতর আহত অবস্থায় ভ্যানচালক রনি খান মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি ঘটমাঝি ইউনিয়নের তাতিবাড়ি এলাকার বিল্লাল খানের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে ব্যাটারিচালিত ভ্যানযোগে মস্তফাপুর থেকে ভাঙ্গা ব্রিজ এলাকায় যাচ্ছিল তালিমা, কোহিনুর ও নয়ন। এসময় তাদের সঙ্গে এক শিশুও ছিল। পথিমধ্যে ঢাকা-বরিশাল মহাসড়কের তাতিবাড়ি এলাকায় আসলে পেছন দিক থেকে আসা বরিশালগামী বেপরোয়া গতির একটি কাভার্ডভ্যান তাদের বহনকারী ভ্যানটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ভ্যানটি গুড়িয়ে চূর্ণবিচূর্ণ হয়ে যায় এবং ঘটনাস্থালেই কোহিনুর ও নয়ন নিহত হয়। এসময় তাসলিমা ও রনিকে আশঙ্কাজনক অবস্থায় মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাসলিমাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। একই সঙ্গে অক্ষত অবস্থায় তাদের সঙ্গে থাকা শিশুটিকে উদ্ধার করে স্থানীয়রা। পরে তাতিবাড়ি এলাকার ঘটনাস্থলে টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করে নিহতের স্বজন ও স্থানীয় বিক্ষুদ্ধরা। এতে প্রায় দুই ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। একপর্যায়ে মাদারীপুর ফায়ার সার্ভিস, হাইওয়ে ও থানা পুলিশের প্রচেষ্টায় পরিস্থিতি স্বাভাবিক হয়।
মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রশিদ ঢাকা পোস্টকে বলেন, কাভার্ডভ্যানের চাপায় ঘটনাস্থলে তিনজন নিহত হয়েছেন। তারা একটি ভ্যানের ওপরে বসে ছিলেন। বর্তমানে যানবাহন চলাচল বন্ধ আছে। আমরা পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছি।
Related News
ভোলায় ব্রিজ ভেঙে বালুবাহী ট্রলি খালে পড়ে চালক নিহত
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ভোলার লালমোহন উপজেলায় একটি পুরনো ঝুঁকিপুর্ন ব্রিজের মাঝখান দিয়েRead More
ভোলায় বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত পুত্রবধূর ভাই
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ভোলা পৌরসভার কালীখোলা এলাকায় ষাটোর্ধ্ব এক বৃদ্ধা শ্বাশুড়িকে ধর্ষণেরRead More



Comments are Closed