সিলেটে এনসিপির ২ প্রার্থীর মনোনয়পত্র স্থগিত, ১ জনের বৈধ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ৬টি আসনের মধ্যে তিনটিতে প্রার্থী দিয়েছিলো জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এরমধ্যে দুটি আসনের প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে। তারা হলেন- সিলেট-১ আসনের প্রার্থী এহতেশামুল হক ও সিলেট-৪ আসনের প্রার্থী রাশেল উল আলম।
শনিবার (৩ জানুয়ারি) যাছাই বাছাই কালে সিলেটের রিটার্নিং কর্মকর্তা ও জেলাপ্রিশাসক মো.সারওয়ার আলম তাদের মনোয়নপত্র স্থগিত করেন।
জেলা প্রশাসক জানান, এহতেশাম ও রাশেল দ্বৈত নাগরিক ছিলেন। তারা অন্য দেশের নাগরিকত্ব ত্যাগ করেছেন বলে জানিয়েছেন। এ সংক্রান্ত কাগজপত্র যাছাই বাছাই করা হচ্ছে। যাছাই বাছাই শেষে রোববার এ ব্যাপারে সিদ্ধান্ত জানানো হবে।
দীর্ঘদিন যুক্তরাজ্যে থাকা এহেতেশামুল হকের হলফনামা থেকে জানা গেছে, সিলেট-১ আসনে এনসিপির প্রার্থী এহতেশামুল হক ছিলেন দ্বৈত নাগরিক। চলতি বছরের ২২ অক্টোবর তিনি যুক্তরাজ্যের নাগরিকত্ব ত্যাগ করেছেন।
সিলেট-৪ আসনে এনসিপির প্রার্থী মো. রাশেদ উল আলম পেশায় আইটি ডেভেলপার। তিনিও একসময় যুক্তরাষ্ট্রে সপরিবারে বসবাস করতেন। তিনও যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগ করেছেন বলে জানিয়েছেন।
এহতেশাম ও রাশেল দুজনের স্ত্রীই যথাক্রমে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে বসবাস করেন।
অপরদিকে, সিলেট-৩ আসনে এনসিপির প্রার্থী ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ পড়াশোনার জন্য দীর্ঘদিন যুক্তরাজ্যে ছিলেন। তবে তার মনোনয়নপত্র বৈধ ঘোষিত হয়েছে।
Related News
জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে আটক আ.লীগ নেতাকে ছিনতাই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে আটক করা এক আওয়ামী লীগ নেতাকেRead More
ওসমানীনগরে একদিনে তিন চুরি, ১৭ লাখ টাকার মালামালসহ কার ও বাইক লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে এক দিনে পৃথক তিনটি চুরির ঘটনা ঘটেছে। এতেRead More



Comments are Closed