হবিগঞ্জে অগ্নিকান্ডে ১৫টি বসত ঘর পুড়ে ছাই
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার শ্রীরামপুর গ্রামে অগ্নিকান্ডে ১৫টি বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। আর এতে করে ক্ষয়ক্ষতি হয়েছে অন্তত ৩০ লাখ টাকার। যদিও স্থানীয়রা বলছেন- আগুণে তাদের কোটি টাকার উপরে ক্ষতি হয়েছে। শুক্রবার রাতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ওই গ্রামের সজিব মিয়ার রান্না ঘরের চুলা থেকে আগুণের সুত্রপাত হয়। পরে তা মুহুর্তের মধ্যেই চার দিকে ছড়িয়ে পরে। এরপর একে একে প্রায় ১৫টি বসত ঘর দাউ দাউ করে জ্বলতে থাকে। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহযোগীতায় আগুণ নিয়ন্ত্রনে আনে।
শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফুল ইসলাম বলেন- রান্না ঘরের চুলা থেকে আগুনের সুত্রপাত। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌছে আগুণ নিয়ন্ত্রনে আনি। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে আগুণে অন্তত ৩০ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে।
যদিও সজিব মিয়া, রেনু মিয়া, লিলু মিয়া, পলাশ মিয়া, কাউছার মিয়া, ময়না মিয়া, জসিম মিয়া ও ছালেকা বিবি ও শফিক মিয়াসহ ক্ষতিগ্রস্তদের দাবী আগুনে অন্তত কোটি টাকার মতো ক্ষতি হয়েছে তাদের।
Related News
হবিগঞ্জে বিচ্ছুর কামড়ে যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের আজমিরীগঞ্জে বিচ্ছুর কামড়ে সৌরভ দেবনাথ (১৮) নামে এক কিশোরে মৃত্যু হয়েছে।Read More
হবিগঞ্জে ৭ হাজার ৮০০ পিস ইয়াবাসহ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে পিকআপের ইঞ্জিনের ওপর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৭ হাজার ৮০০Read More



Comments are Closed