সিলেট-১ আসনের বিএনপির প্রার্থী মুক্তাদিরের মনোনয়ন বৈধ ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-১ আসন (সদর ও নগর) বিএনপির প্রার্থী ও চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের মনোনয়নপত্র ঘোষণা করা হয়েছে।
রবিবার (৩ জানুয়ারি) সকালে সিলেটের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মো. সারওয়ার আলম এই ঘোষণা করেন।
এদিকে, খন্দকার মুক্তাদির মনোনয়নপত্রে প্রস্তাবকারী সমর্থককারীদের মধ্যে সাংবাদিক, মুক্তিযুদ্ধা, চা শ্রমিক, জুলাই যুদ্ধা, তরুণ প্রজন্মের প্রতিনিধিকে রেখেছেন। তার হাতে নগদ অর্থ আছে ৬৪ লাখ ২৮ হাজার ১৪৭ টাকা। আর ব্যাংকে আছে ৪ লাখ ৫৮ হাজার ১৯৩ টাকা। নগদ ও ব্যাংক মিলিয়ে তার আছে ৬৮ লাখ ৮৬ হাজার ৩৪০ টাকা।
খন্দকার মুক্তাদিরের অস্থাবর সম্পত্তির বর্তমান মূল্য ১৫ কোটি ৭২ লাখ ৭ হাজার ৭৮৯ টাকা ও স্থাবর সম্পত্তি ১৮ কোটি ৬৩ লাখ ৫৬ হাজার ৯৪১ টাকা। সবমিলিয়ে তার সম্পত্তির পরিমাণ ৩৪ কোটি ৩৫ লাখ ৬৪ হাজারর ৭৩০ টাকা। ব্যাংকের কাছে তার দায় রয়েছে ৬ কোটি ৮৫ লাখ ৮ হাজার ৫১১ টাকা।
Related News
সিলেট-৩ আসনের এমপি মালেকের বাড়িতে পেট্রলবোমা হামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মোহামামদ আব্দুল মালেকের (এমএRead More
কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপনের পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে সহায়তা করা হবে: বাণিজ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, শারীরিকRead More



Comments are Closed