সিলেটে সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন বিভিন্ন সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকার ভারতীয় চোরাচালানী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিজিবি সূত্র জানায়, ব্যাটালিয়ন সদরসহ বিছনাকান্দি, উৎমা, সোনালীচেলা, সংগ্রাম, সোনারহাট, পান্থমাই, বাংলাবাজার ও প্রতাপপুর বিওপি’র সদস্যরা সমন্বিতভাবে এ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে ভারতীয় বিভিন্ন ধরনের মেডিসিন, কসমেটিকস, ফলমূল, পেঁয়াজ, সুপারি, গরু, কম্বল, চকলেট, সোয়েটার, বিড়ি, জিরা, জুস, বাংলাদেশী শিং মাছ এবং একটি বারকী নৌকা জব্দ করা হয়। বিজিবির হিসাব অনুযায়ী আটককৃত এসব মালামালের আনুমানিক সিজার মূল্য ১ কোটি ৪০ লাখ ৮০ হাজার ৫১০ টাকা।
এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক এম নাজমুল হক জানান, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদারসহ চোরাচালান ও মাদকদ্রব্য পাচার রোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
তিনি আরও জানান, আটককৃত চোরাচালানী মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Related News
গোলাপগঞ্জে কিশোরীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় প্রধানRead More
সিলেটে সিএনজিতে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, চালক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সিএনজি চালিত অটোরিকশায় তুলে এক নারীকে গণধর্ষণের ঘটনায় চালককে গ্রেফতার করেছেRead More



Comments are Closed