ভারতে বাংলাদেশি যুবকের লাশ উদ্ধার, দেশে যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তের ওপারে মেঘালয়ের কালাটেক বস্তি এলাকা থেকে বাংলাদেশি যুবক আহাদ মিয়ার (৪০) লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সংশ্লিষ্ট থানায় পাঠিয়েছে বিএসএফ।
এদিকে বাংলাদেশে এ ঘটনায় নজরুল (৩৮) নামে স্থানীয় এক যুবককে পিটিয়ে আহত করে দোয়ারাবাজার থানায় সোপর্দ করেছে স্থানীয়রা।
নিহত আহাদ মিয়া দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের রঘারপাড় (বন্ধুয়া বাড়ি) গ্রামের মৃত আপ্তর আলীর পুত্র। আর থানায় সোপর্দ করা নজরুল একই ইউনিয়নের দ্বীনেরটুক গ্রামের মৃত হাজি আতাউর রহমানের পুত্র।
নিহতের বড় ভাই সাবেক ইউপি সদস্য আব্দুল কাইয়ুম (ফারুক) জানান, আমার ছোট ভাই ব্যবসায়ী আহাদ মিয়া সহপাঠীদের আহ্বানে রবিবার (১৪ ডিসেম্বর) বিকেলে বাড়ি থেকে বের হয়ে রাতে আর বাড়ি ফেরেনি।
সোমবার সকালে বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে বাড়ির খানিকটা উত্তরে জমিতে রাত একটার দিকে আমার ভাই আহাদ মিয়ার সাথে এলাকার রমজান, নজরুল ও অপর এক ব্যক্তির ধস্তাধস্তির বিষয়টি নিশ্চিত হই।
তিনি আরো জানান, আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। দেশের প্রচলিত আইনে সুষ্ঠ বিচারের মাধ্যমে আমার ভাইয়ের খুনিদের ফাঁসির দাবি জানাই।
অপরদিকে স্থানীয়রা জানান, আহাদ মিয়া ছিলেন গরু-মহিষের একজন ব্যবসায়ী। লেনদেনজনিত কারণে আততায়ীর হাতে তিনি নিহত হতে পারেন বলে স্থানীয়দের ধারণা। মর্মান্তিক এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
দোয়ারাবাজার থানার নবাগত ওসি তরিকুল ইসলাম তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
সুনামগঞ্জে সাবেক পিপি ও নিষিদ্ধ আ.লীগ নেতা রুমেন গ্রেপ্তার
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) ও কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতিRead More
শান্তিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে পূর্ববিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। আহতদের শন্তিগঞ্জRead More



Comments are Closed