ফেঞ্চুগঞ্জের সাবেক ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ।
সোমবার (১৫ ডিসেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বিকালে ফেঞ্চুগঞ্জ বাজার এলাকা থেকে ১নং ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হেলাল মিয়াকে গ্রেপ্তার করা হয়।
পরে রাত ৮টায় মাইজগাঁও বাজার এলাকা থেকে ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শহিদুর রহমান রুমানকেও গ্রেপ্তার করা হয়েছে।
তারা দু’জন বিস্ফোরক উপাদানাবলী, সন্ত্রাস বিরোধী আইনে আসামী বলে জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ থানার ওসি আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবির।
Related News
গোলাপগঞ্জে কিশোরীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় প্রধানRead More
সিলেটে সিএনজিতে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, চালক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সিএনজি চালিত অটোরিকশায় তুলে এক নারীকে গণধর্ষণের ঘটনায় চালককে গ্রেফতার করেছেRead More



Comments are Closed