বুধবার গোয়াইনঘাটে বিদ্যুৎ থাকবে না ৮ ঘণ্টা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন এলাকায় আগামী বুধবার (১৭ ডিসেম্বর) আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর আওতাধীন গোয়াইনঘাট-১ উপকেন্দ্রে বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য এই বিদ্যুৎ বিভ্রাট ঘটবে।
গোয়াইনঘাট সাব-জোনাল অফিস সূত্রে জানা গেছে, আগামী বুধবার (১৭ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত গোয়াইনঘাট উপজেলার সাব-জোনালের আওতাধীন সকল এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
তবে নির্ধারিত সময়ের আগেই রক্ষণাবেক্ষণ কাজ শেষ হলে যে কোনো সময় বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু হতে পারে বলে জানানো হয়েছে।
এ সময় সকল সম্মানিত গ্রাহককে অফিসের অনুমতি ছাড়া বৈদ্যুতিক লাইনে হাত না দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। বার্ষিক রক্ষণাবেক্ষণের স্বার্থে সাময়িক বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
Related News
সিলেটে বাড়ির পাশে যুবদল নেতা খুন, গুরুতর আহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে বদরুল আলম (৩২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।Read More
জৈন্তাপুরে প্রবাসীকল্যাণ মন্ত্রীর সভায় হট্টগোল, ছাত্রদল নেতা বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল স্থলবন্দরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হকRead More



Comments are Closed