সিলেট নগরীতে প্রবাসীর বাসায় চুরি, স্বর্ণ ও টাকা লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর মধুশহীদ এলাকায় এক প্রবাসীর বাসায় চুরির ঘটনা ঘটেছে। বাসায় কেউ না থাকার সুযোগে চোর চক্রের সদস্যরা ঘরের গ্রীল ভেঙে ভেতরে প্রবেশ করে স্টিলের আলমিরা ভেঙে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়।
রোববার (১৪ ডিসেম্বর) রাত ১১টার দিকে নগরীর ১১ নম্বর ওয়ার্ডের মধুশহীদ এলাকার মাজার গলির ৩০ নম্বর বাসায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, চোরেরা আলমিরা ভেঙে নগদ অর্থসহ প্রায় ২২ ভরি স্বর্ণ এবং আলমিরায় সংরক্ষিত প্রায় ৪০০ পাউন্ড নিয়ে গেছে।
জানা যায়, ঘটনার সময় বাসার সদস্যরা একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে বাইরে ছিলেন। এই সুযোগেই চোরেরা বাসায় প্রবেশ করে চুরির ঘটনা ঘটায়।
এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল জাকির জানান, মধুশহীদ এলাকায় এক প্রবাসীর বাসায় চুরির ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
তবে স্থানীয়দের মতে, ঘটনাটি ডাকাতির মতো হলেও পুলিশ প্রাথমিকভাবে এটিকে চুরির ঘটনা হিসেবেই দেখছে।
Related News
জলাতঙ্ক নির্মূলে সিলেটে শুরু হলো কুকুরের টিকাদান কর্মসূচি
বৈশাখী নিউজ ডেস্ক: জলাতঙ্ক নির্মূল কর্মসূচির আওতায় সিলেট সিটি কর্পোরেশনের ৪২টি ওয়ার্ডে বেওয়ারিশ ও পোষাRead More
নিরাপত্তাহীনতায় উত্তর কালনীরচরবাসী, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর ও সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার উত্তর কালনীরচর গ্রামের বাসিন্দারা হামলা, বাড়িঘরRead More



Comments are Closed