Main Menu

সিলেটে ৮০০ পিস ইয়াবাসহ ডিবির জালে গোলাম মোস্তফা

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে বিপুল সংখ্যক ইয়াবাসহ গোলাম মোস্তফাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি, উত্তর জোন)। তিনি একজন পেশাদার ইয়াবা কারবারী বলে দাবি করেছে তারা।

রবিবার (১৪ ডিসেম্বর) বিকাল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট থানার ডৌবাড়ি ইউনিয়নের দাতারি গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গোললাম মোস্তফা (৫২) ওই গ্রামের মৃত ইসমাইল আলীর ছেলে। তার হেফাজত থেকে ৮০০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনী পদক্ষেপ প্রক্রিয়াধীন।

Share





Related News

Comments are Closed