Main Menu

সিলেটে ২৯১ বোতল বিদেশি মদ জব্দ, আটক ১

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে বিদেশি ‘হুইস্কি ও ভদকা’ ব্র্যান্ডের ২৯১ বোতল মদ জব্দ করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে নগরীর ভাতালিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক টিটু সাহা (৪৫) চাঁদপুর সদর উপজেলার কোরালিয়া রোড এলাকার মৃত রঞ্জিত সাহা ও মায়া রানী সাহার ছেলে। বর্তমানে তিনি ভাতালিয়া এলাকায় শেখ ফরিদ লজে ভাড়া বাসায় বসবাস করছিলেন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম রোববার সন্ধ্যায় প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

ডিবি পুলিশ জানায়, শনিবার রাতে শেখ ফরিদ লজে অভিযান চালায় ডিবি। অভিযানে ৩৭৫ মিলি ও ৭৫০ মিলি আকারের বিভিন্ন বিদেশি ‘হুইস্কি ও ভদকা’ ব্র্যান্ডের ২৯১ বোতল মদ জব্দ করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে টিটু সাহা নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

এসএমপির অতিরিক্ত উপকমিশনার জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Share





Related News

Comments are Closed