সিলেটে পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেফতার ৬
বৈশাখী নিউজ ডেস্ক: অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ এর আওতায় সিলেটে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। তারা সবাই কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ বা তার অঙ্গ-সংগঠনসমুহের নেতাকর্মী।
শনি ও রবিবার (১৩ ও ১৪ ডিসেম্বর) এই দুই দিনে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- দক্ষিণ সুরমার কায়স্থরাইল এলাকার বাসিন্দা আওয়ামী লীগ কর্মী তায়েফ আহমদ (৩৬), সিলেট মহানগরের হাউজিং এস্টেট এলাকার বাসিন্দা মো. ফেরদৌস রহমান (২৩), জালালাবাদ থানার সোনাতলার বাসিন্দা স্বেচ্ছাসেবক লীগ নেতা তানজির আলী (৩৫), মেগলাবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আবিদুর রহমান আবিল (৪৬), ২৪ নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মুমিনুল ইসলাম মুমিন (৩৫) এবং মেন্দিবাগ এলাকার বাসিন্দা যুবলীগ কর্মী মো. তুহেল আহমেদ (৩৩)।
এসব তথ্য নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।
তারা সবাই বিস্ফোরক উপাদানাবলী, সন্ত্রাস বিরোধী আইন ও পেনাল কোড মামলার সন্ধিগ্ধ আসামী বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
তাদের সবাইকে রোববার আদালতে সোপর্দ করা হয়েছে বলেও নিশ্চিত করেছেন তিনি।
Related News
সিলেটে মিছিল দিতে গিয়ে ছাত্রলীগ কর্মী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক কর্মীকে গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানাRead More
সিকৃবিতে বিশ্ব ডিম দিবস ২০২৬ পালিত
সিকৃবি সংবাদদাতা: নানা আয়োজনের মধ্য দিয়ে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) পালিত হয়েছে বিশ্ব ডিম দিবসRead More



Comments are Closed