কোম্পানীগঞ্জে ছাত্রলীগ-শ্রমিকলীগের ২ নেতা আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ এর অভিযানে ছাত্রলীগ-শ্রমিকলীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এবং ভোলাগঞ্জ এলাকার হারুনুর রশিদের ছেলে মো. মামুনুর রশিদ রাসেল (২৫) ও ১নং পশ্চিম ইসলামপুর ইউনিয়নের শ্রমিকলীগের সাধারণ সম্পাদক এবং ভোলাগঞ্জ এলাকার রইছ আলীর ছেলে মো. আব্বাস আলী (৫৫)।
শনিবার (১৩ নভেম্বর রাতে) কোম্পানীগঞ্জ থানা পুলিশের বিশেষ এই অভিযান পরিচালনা করেন কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম খান।
তিনি জানান, আটককৃতদের কোম্পানীগঞ্জ থানার মামলা নং-০৫, তাং- ০৩/০৯/২০২৪ খ্রিঃ ধারা- আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন ২০০২ (সংশোঃ ২০১৯) এর ৪/৫ মামলায় আটক দেখানো হয়েছে এবং পরবর্তী আইনী কার্যক্রমের জন্য তাদের রোববার আদালতে সোপর্দ করা হয়েছে।
Related News
ঢাকায় ডেঙ্গুতে মারা গেলেন সিলেটের আলেম আমির হামজা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এক আলেম ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যুবরণ করেছেন। রবিবার (২৭ সেপ্টেম্বর)Read More
সিলেট-করিমগঞ্জ কয়লা ও পাথর ব্যবসায়ীদের যৌথ সভা
বৈশাখী নিউজ ডেস্ক: সীমান্ত বাণিজ্য সম্প্রসারণ ও দ্বিপক্ষীয় বাণিজ্যিক সুবিধাদি বৃদ্ধির লক্ষ্যে ভারতের করিমগঞ্জ এক্সপোর্টারস্Read More



Comments are Closed