Main Menu

৫০তম বিসিএস প্রিলির নতুন সিলেবাস প্রকাশ, নম্বর বণ্টনে পরিবর্তন

Manual7 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: ৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাস প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। নতুন সিলেবাস অনুযায়ী প্রিলিমিনারি পরীক্ষা হবে মোট ২০০ নম্বরে, তবে বিভিন্ন বিষয়ে নম্বর বণ্টনে আনা হয়েছে বেশ কিছু পরিবর্তন।

Manual6 Ad Code

মঙ্গলবার (৯ ডিসেম্বর) পিএসসির ওয়েবসাইটে প্রকাশিত সিলেবাসে এ তথ্য জানা যায়।

Manual8 Ad Code

নতুন সিলেবাসে বাংলা ভাষা ও সাহিত্য এবং ইংরেজি ভাষা ও সাহিত্যে বরাদ্দ রাখা হয়েছে ৩০ করে মোট ৬০ নম্বর। আন্তর্জাতিক বিষয়াবলি ও বাংলাদেশ বিষয়াবলিতে ২৫ নম্বর করে থাকবে।

ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনায় ১০ নম্বর, সাধারণ বিজ্ঞানে ১৫ নম্বর, কম্পিউটার ও তথ্যপ্রযুক্তিতে ১৫ নম্বর, গাণিতিক যুক্তিতে ২০ নম্বর, মানসিক দক্ষতায় ১৫ নম্বর এবং নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসনে ১৫ নম্বর বরাদ্দ রাখা হয়েছে।

Manual7 Ad Code

এর আগে বাংলা ও ইংরেজি অংশে ৩৫ নম্বর করে, বাংলাদেশ বিষয়াবলিতে ৩০ নম্বর এবং আন্তর্জাতিক বিষয়ে ছিল ২০ নম্বর। সাধারণ বিজ্ঞান, কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি, গাণিতিক যুক্তি এবং মানসিক দক্ষতা- প্রতিটি অংশেই ছিল ১৫ নম্বর করে। নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন এবং ভূগোল-পরিবেশ-দুর্যোগ ব্যবস্থাপনা অংশে বরাদ্দ ছিল ১০ নম্বর।

নতুন সিলেবাস প্রকাশের মধ্য দিয়ে ৫০তম বিসিএস পরীক্ষায় নম্বর বণ্টনে উল্লেখযোগ্য পরিবর্তন আনল পিএসসি।

Manual3 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code