সিলেট মহানগর পুলিশের ছয় থানার ওসি রদবদল
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর পুলিশের (এসএমপি) ছয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) একযোগে বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাতে এসএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মু. মাসুদ রানা (পিপিএম–সেবা) স্বাক্ষরিত আদেশে এই বদলি করা হয়।
নগরজুড়ে চলমান আইনশৃঙ্খলা রক্ষা কার্যক্রম আরও শক্তিশালী করা, থানাগুলোর সামগ্রিক কার্যক্রমে গতি আনা এবং মাঠপর্যায়ে তদারকি বাড়াতে এসএমপিতে এই রদবদল করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, সিলেট কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার মো. মোস্তাফিজুর রহমানকে শাহপরাণ থানায় বদলি করা হয়েছে।
শাহপরাণ থানার ওসি খান মো. মাইনুল জাকিরকে কোতোয়ালি থানায় পাঠানো হয়েছে।
এয়ারপোর্ট থানার ওসি সৈয়দ আনিসুর রহমানকে দক্ষিণ সুরমা থানায় বদলি করা হয়েছে।
জালালাবাদ থানার ওসি শাহ মো. মোবাশ্বিরকে এয়ারপোর্ট থানায় পাঠানো হয়েছে। মোগলাবাজার থানার ওসি শামসুল হাবিবকে জালালাবাদ থানায় দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়া, ইন্সপেক্টর মনির হোসেনকে মোগলাবাজার থানার নতুন ওসি হিসেবে পদায়ন করা হয়েছে এবং দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হাদিকে পুলিশ কমিশনারের কার্যালয়ের অপরাধ শাখায় বদলি করা হয়েছে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) ছয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) একযোগে বদলি করা হয়েছে।
তিনি জানান, নির্বাচন সামনে রেখে নগরজুড়ে নিরাপত্তা জোরদার, আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করা এবং থানাগুলোর কার্যক্রমে দ্রুততা ও কৌশলগত দক্ষতা বাড়াতে এই রদবদল করা হয়েছে।
Related News
সিলেট মহানগর জামায়াতের দায়িত্বশীল বৈঠক অনুষ্টিত
বৈশাখী নিউজ ডেস্ক: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলামRead More
সিলেটের পরিকল্পিত উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা সিউক চেয়ারম্যান কয়েস লোদীর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরী ও আশপাশের এলাকার সুপরিকল্পিত উন্নয়ন, টেকসই অবকাঠামো নির্মাণ এবং সময়োপযোগীRead More



Comments are Closed