মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে শুকুরাম উরাং (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত শুকুরাম মুরইছড়া চা-বাগানের বস্তি এলাকার বাসিন্দা দাসনু উরাংয়ের ছেলে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে সীমান্তবর্তী ১৮৪৪ নং পিলারের পাশের কৃষিজমিতে কাজ করতে যান শুকুরাম। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দুপুর দেড়টার দিকে ভারতীয় বিএসএফ সদস্যরা হঠাৎ শুকুরামকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুঁড়ে। গুলিবিদ্ধ হয়ে কিছু দূর দৌড়ে যাওয়ার পর তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুলাউড়া সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা মাহফুজুল ইসলাম জানান, শুকুরামকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, নিহতের মরদেহ সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার জেলাল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
Related News
বড়লেখায় পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখায় পরিবারের অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে ওবায়দুল্লাহ আল ইছহাক (২২Read More
শ্রীমঙ্গলে বেড়াতে এসে হামলার শিকার ছাত্রশক্তির সভাপতি ও জুলাইযোদ্ধা হাসিব
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ভিত্তিক ছাত্রসংগঠন জাতীয়Read More



Comments are Closed