হবিগঞ্জ মহাসড়কে ট্রাক–পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবল উপজেলার মৌচাক এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালকসহ দুইজন নিহত হয়েছেন।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—পিকআপ চালক আশরাফুল মুক্তাকিম ও সবজি ব্যবসায়ী লিটন গাজী (৫৫)। আশরাফুলের বাড়ি সিলেটে এবং লিটন গাজীর বাড়ি কিশোরগঞ্জে।
পুলিশ জানায়, সবজিবোঝাই একটি পিকআপ সিলেটের দিকে যাচ্ছিল। মৌচাক এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই একটি ট্রাকের সঙ্গে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই চালক আশরাফুল মারা যান। গুরুতর আহত লিটন গাজীকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের এসআই তমাল সরকারের নেতৃত্বে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের দেওয়ান জানান, মরদেহ থানায় রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনার পর ক্ষতিগ্রস্ত ট্রাক ও পিকআপ সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।
Related News
হবিগঞ্জে চা বাগান থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নালুয়া চা বাগান থেকে আনুমানিক ৬০ বছর বয়সী একRead More
নালুয়া চা বাগানে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নালুয়া চা বাগান থেকে ৬০ বছর বয়সী এক অজ্ঞাতনামাRead More



Comments are Closed