শাকসু নির্বাচনের মনোনয়ন পত্র সংগ্রহ শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচনের মনোনয়ন পত্র সংগ্রহ শুরু হয়েছে।
মঙ্গলবার (০২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কেন্দ্রীয় সংসদ নির্বাচনের জন্য প্রথম মনোনয়ন পত্র সংগ্রহ করেন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, মনোনয়ন পত্র সংগ্রহের ক্ষেত্রে ব্যাংকে টাকা জমার স্লিপ, জাতীয় পরিচয়পত্র এবং বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র অবশ্যই সঙ্গে রাখতে হবে। কেন্দ্রীয় সংসদের মনোনয়ন পত্রের জন্য ৩০০ টাকা এবং হল সংসদের জন্য ২০০ টাকা করে নির্ধারিত ব্যাংক হিসাবে জমা দিতে হবে।
সকাল ১০ টা থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলবে বিকেল তিনটা পর্যন্ত। প্রায় ২৮ বছর পর হওয়া এ নির্বাচনে কেন্দ্রীয় সংসদে ২৩ টি এবং হল সংসদে নয়টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
আগামী মঙ্গলবার (৯ ডিসেম্বর) মনোনয়ন পত্র সংগ্রহের শেষ দিন। আর নির্বাচন অনুষ্ঠিত হবে ২০ জানুয়ারি।
Related News
সিলেট ওসমানী মেডিকেলে নতুন পরিচালক
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নতুন পরিচালক হিসেবেRead More
সিলেটে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকসহ ৪ নেতা গ্রেফতার
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীতে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিতRead More



Comments are Closed