Main Menu

ছাতকে অবৈধভাবে মাটি উত্তোলনে দুইজনকে লাখ টাকা জরিমানা

Manual4 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতকে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অনুমোদনবিহীনভাবে মাটি উত্তোলনের অপরাধে দুইজনকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

Manual6 Ad Code

রোববার (২৩ নভেম্বর) বিকেলে উপজেলার নোয়ারাই ইউনিয়নে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তরিকুল ইসলাম এই অভিযান পরিচালনা করেন।

Manual4 Ad Code

জানা যায়, অভিযুক্তরা সরকারি খাল, পুকুর ও মূল্যবান ফসলি জমি থেকে বেআইনিভাবে মাটি কেটে পরিবেশের ভারসাম্য নষ্ট করে আসছিলেন। পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর এ কর্মকাণ্ডের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় উপজেলার নোয়ারাই ইউনিয়নের মির্জাপুরের আলাউদ্দিনের ছেলে হুমায়ুন আহমদ (২০) এবং লক্ষিভাউরের মো. মোসাদ্দর হোসেনের ছেলে মো. ময়না মিয়া (৩৭)-কে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। মামলায় প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন এসআই আরিফুজ্জামান।

এ বিষয়ে ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম বলেন, কোনোভাবেই পরিবেশবিধ্বংসী কার্যকলাপ বরদাশত করা হবে না। জনস্বার্থে অবৈধ মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান ছিল এবং ভবিষ্যতে আরও কঠোরভাবে অব্যাহত থাকবে।

Manual8 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code