হবিগঞ্জে কোটি টাকার ভারতীয় জিরার চালান জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জে কোটি টাকা মূল্যের ভারতীয় জিরার চালান জব্দ করেছে বিজিবি। হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এই চালান জব্দ করে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ৫৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।
অভিযানে জব্দকৃত জিরার পরিমাণ ১৬০ বস্তা। প্রতি বস্তায় ৩০ কেজি করে মোট ৪৮০০ কেজি জিরা জব্দ করা হয়। যার বাজারমূল্য এক কোটি দুই লাখ টাকা। এ সময় জিরার পাচারের কাজে ব্যবহৃত একটি গাড়িও জব্দ করা হয়।
৫৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে নিয়মিতভাবে কঠোর অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানকালে সোমবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলাধীন জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকা থেকে একটি কাভার্ডভ্যান সন্দেহজনকভাবে আটক করা হয়। পরে তল্লাশি করে মালিকবিহীন ভারতীয় জিরা যাওয়া যায়। জব্দকৃত জিরা শায়েস্তাগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে।
Related News
হবিগঞ্জে আওয়ামী লীগের সহসভাপতি গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পৌর আওয়ামী লীগের সহসভাপতি কাসেম বিন হাসিমকে গ্রেফতার করেছে পুলিশ।Read More
হবিগঞ্জে ১ কোটি ২০ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) গত ৩ দিনে পৃথক বিশেষ অভিযান পরিচালনা করেRead More



Comments are Closed